মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ১০:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৫০ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম জানান, এখনো উদ্ধার অভিযান চলছে।




















