রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৪০
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৫৭৪ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৫৪৯ পিস ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।




















