বন্যায় এখন পর্যন্ত মৃত্যু ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৪:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ৫৬৫ বার পড়া হয়েছে
চলমান বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এসব তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৫ জন, কক্সবাজারে ৩ জন এবং ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।
ত্রাণ উপদেষ্টা বলেন, ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দী ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।




















