এক লাফে তেলের দাম বাড়াল ৫ শতাংশ
- আপডেট সময় ০৭:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৩০২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে ‘অত্যন্ত কঠোর’ হামলার ঘোষণা দেওয়ার পর এক লাফে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।
ভাষণের পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং অল্প সময়ের ব্যবধানে তা প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারে উঠে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব তেলবাজারকে আশ্বস্ত করতে পারেনি। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে—এমন কোনো ইঙ্গিত না পাওয়ায় সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা আরও বেড়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৬ দশমিক ৩৩ ডলার বা ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্স ৫ দশমিক ২৮ ডলার বা ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৪০ ডলারে উঠেছে। সূত্র: রয়টার্স

























