ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিশির মনিরের হাতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের হাত ধরে দলটিতে যোগদান করেছেন।

শুক্রবার সকালে দিরাই পৌর শহরে শিশির মনিরের নিজ বাসভবনে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। শিশির মনিরের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সকাল ৯টার দিকে রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহিদ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর সকাল ১০টার দিকে সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের প্রভাবশালী নেতা ইলিয়াস মিয়া, বাবুল মিয়া ও ফখর উদ্দিনসহ আরও প্রায় দেড় শতাধিক নেতাকর্মী শিশির মনিরের প্রতি সমর্থন জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

যোগদান অনুষ্ঠানে শাহিদ আলী বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতিতে থাকলেও এলাকার উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে প্রবাসে থাকা আমার ছেলের উৎসাহ এবং শিশির মনিরের ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, শিশির মনির জয়ী হলে এই অঞ্চলের দরিদ্র ও অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন হবে।”

অ্যাডভোকেট শিশির মনির নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, “মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে দায়বদ্ধ করেছে। দিরাই-শাল্লার মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো।” তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যোগদানের মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিশির মনিরের হাতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় ০৩:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬