ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ এর ৬ কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৪ বার পড়া হয়েছে

ঢাকা বিভাগের কমিশনার কার্যালয়ে ছয়টি ভোটকেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ খান বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে। এ সময় তাদের এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শাহিন আহমেদ খান বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করতে মির্জা আব্বাস ও তার সমর্থকেরা চাপ সৃষ্টি করছেন।

তিনি বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে তারা ফলাফলের কাগজও পেয়েছেন। এরপরও এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। একই সঙ্গে ভোটকেন্দ্র থেকে সংশ্লিষ্টদের বের হতে দেওয়া হচ্ছে না।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও বিএনপির লোকজন ফল প্রকাশে বাধা দিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-৮ এর ৬ কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ

আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬