রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দুই কর্মীর পরিবারের খোঁজখবর নিতে এসে এ কথা জানান তিনি। এর আগে তাদের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় জামায়াত আমির বলেন, ‘কিছু লোক নির্বাচন এলে গরিব মানুষগুলোর সাথে হাত মেলায়, তারপর আড়ালে গিয়ে টিস্যু দিয়ে হাত মোছে। এরাই আবার বলছেন, আমি গরিব মানুষের হাতের ঘাম দিয়ে আমার মুখ মুছি।’
এ সময় জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলীসহ জেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















