ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৮ বার পড়া হয়েছে

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানান।

জিয়া উদ্যান থেকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে যাবেন। সেখানে বিকালে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে, বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সরকারপ্রধান সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় ০৪:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬