ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় বিয়ের কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাবু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত ৪ মার্চ আশুলিয়া থানায় এক ভুক্তভোগী অভিযোগ দেন। তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলার নথিভুক্ত করা হয় বলে পুলিশ জানায়।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত বাবু ভূঁইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু বক্কর ভূঁইয়া ওরফে বাবু ভূঁইয়া দীর্ঘদিন প্রেমের সম্পর্কের নামে শারীরিক সম্পর্কের পর ভুক্তভোগী নারী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি দেখানো এবং টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এজাহারে জানা যায়, অভিযুক্ত বাবু ভূঁইয়া নিজেকে স্থানীয় ছাত্রদলের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন; কিন্তু নারীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত কৌশলে সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

পরিবারের দাবি, চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী এখন সামাজিক ও মানসিক চাপে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে শেষপর্যন্ত তা ব্যর্থ হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। অভিযোগ সত্য প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারীর প্রতি সহিংসতার এ ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে পরে অস্বীকার করা গুরুতর অপরাধ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬