ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
তোফাজ্জল হত্যা মামলা

ঢাবি ছাত্রদলের হল ভিপিপ্রার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে আলোচিত তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই আসামিদের তালিকায় নাম রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রভাবশালী নেতা ও সর্বশেষ ডাকসু নির্বাচনে ফজলুল হক মুসলিম হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী শেখ রমজান আলীর।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

আসামিরা হলেন জালাল মিয়া, আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, আল হোসাইন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ, সুমন মিয়া, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াছিন আলী, ইয়ামুজ্জামান ওরফে ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ওরফে শাফি, আব্দুল্লাহিল কাফী, শেখ রমজান আলী রকি, রাশেদ কামাল অনিক, মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদোয়ানুর রহমান পারভেজ, রাব্বিকুল রিয়াদ ও আশরাফ আলী মুন্সী।

তাদের মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে আছে। জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ ও সুমন মিয়া কারাগারে রয়েছে। অপর ২২ আসামি পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

তোফাজ্জল হত্যা মামলা

ঢাবি ছাত্রদলের হল ভিপিপ্রার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০৪:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬