ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইউনিয়ন বিএনপির এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৩২৬টি ইয়াবা এবং মাদক বিক্রির সাড়ে ছয় লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম। আটক এনামুল হাওলাদার (৪৮) রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

সিরাজুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে এনামুলকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির ছয় লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।

এনামুল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন পরিদর্শক।

ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক জানিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

আপডেট সময় ০৮:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬