ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সূত্র আরও জানায়, এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাগবিতণ্ডার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মসজিদ কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৭:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬