ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মিছিলে ককটেল হামলা, মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় সুলতান নাছিম (২৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুলতান নাছিম উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন । এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির মিছিলে ককটেল হামলা, মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬