ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক্তির নাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১৭০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের শোক প্রস্তাবে মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী ও কারাগারে মৃত্যুবরণকারী লেখক মোশতাক আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে আকতার হোসেন বলেন, ‘জাতীয় সংসদের শোক প্রস্তাবে মরহুম ডা জাফরুল্লাহ চৌধুরী ও ফ্যাসিবাদী জামানায় কারামৃত্যুবরণকারী লেখক মোশতাক আহমেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় সরকার দলীয় চিফ হুইপকে অনুরোধ জানিয়েছি। তিনি সম্মতি জানিয়েছেন। ফ্যাসিবাদী জামানার লড়াকুদের আমরা স্মরণে রাখতে চাই।’

নিউজটি শেয়ার করুন

সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক্তির নাম

আপডেট সময় ০৩:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬