সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে: শিল্পমন্ত্রী
- আপডেট সময় ০৭:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে রয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘সরকারি মালিকানাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৫টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১২টি প্রতিষ্ঠান লোকসানি হিসেবে পরিচালিত হচ্ছে।
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ৬টির মাড়াই স্থগিত রয়েছে।’

















