ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
কর্মসংস্থানের মাধ্যমে চাঁদাবাজি প্রতিরোধে

তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত একটি চাইনিজ ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে নবীন বাংলাদেশ। মূলত চাঁদাবাজি প্রতিরোধ এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সমাজের অবহেলিত ও সাহসী তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২ এপ্রিল) নবীন ফ্যাশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিয়োগের বিষয়ে জানানো হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সি তৃতীয় লিঙ্গের সাহসী ব্যক্তিদের এই কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৫ হাজার টাকা বেতন প্রদান করা হবে। এ ছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকছে বিনামূল্যে আবাসন ব্যবস্থা, প্রতিদিন একবেলা খাবার, বছরে দুইটি বোনাস এবং সাপ্তাহিক একদিন ছুটি। প্রয়োজনে মাসে একত্রে ৫ দিন ছুটি নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এতে বলা হয়, কারখানায় দৈনিক কাজের সময় নির্ধারণ করা হয়েছে ১০ ঘণ্টা। এর মধ্যে দুপুরে ১ ঘণ্টা বিশ্রাম এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য আলাদা বিরতি থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিয়োগপ্রাপ্তদের সরাসরি চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখিয়ে দেওয়া হবে, যা তাদের ভবিষ্যতের জন্য কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা দক্ষতার সঙ্গে কাজ করবেন, তাদের পরবর্তীতে ‘নবীন চায়না কোম্পানি লিমিটেড’-এর মূল চায়না ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে সরাসরি যোগাযোগ করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: নবীন বাংলাদেশ চকবাজার শাখা, ১৭ হরনাথ ঘোষ রোড চকবাজার, লালবাগ, ঢাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কর্মসংস্থানের মাধ্যমে চাঁদাবাজি প্রতিরোধে

তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬