শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৯:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম আদালত নং-০৭ এ বিষয়ে আদেশ দেন।
জানা গেছে, মঙ্গলবার (২২ জানুয়ারি ) মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির জন্য নির্ধারিত ছিল। এদিন বাদী আদালতে উপস্থিত না থাকলেও, তার পূর্বে দেওয়া ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের দরখাস্ত ও জবানবন্দী পর্যালোচনা করে আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং-১৪৫০/২৪, যা দণ্ডবিধির ১৪৭/৩৬৫/৩৬৬/৩০৭/৩২৬/৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। ফলে মামলাটি প্রত্যাহারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

















