ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়।

মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামের একটি ফেসবুক পেজকে প্রধান বিবাদী করা হয়েছে। এছাড়া মন্তব্যের ঘরে কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগে মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ এবং কাজী নুমি নামের চার ফেসবুক ব্যবহারকারীকেও বিবাদী করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, গত ২৫ জুলাই দুপুরে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে বাদী ফেসবুকে নিজের বিরুদ্ধে একটি বিভ্রান্তিকর পোস্ট দেখতে পান। ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ পেজ থেকে পোস্টটি করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিজস্ব ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যবহারকারীরা কমেন্ট বক্সে নানা আপত্তিকর মন্তব্য করেন। বাদীর দাবি, এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার মক্কেলকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। এ কারণে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলাটি করা হয়েছে। আদালত পিবিআইকে তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

আপডেট সময় ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬