ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ, আদালতে ভাঙচুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আদালতের এজলাসে সরকারের সমালোচনা করার অভিযোগে মো. উজ্জল হোসেন নামের এক যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আদালতের বিভিন্ন সরঞ্জাম ও এজলাস কক্ষে ভাঙচুর করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা বিচারক মো. উজ্জল হোসেনকে প্রত্যাহারের দাবি জানান এবং এ বিষয়ে ৭২ ঘণ্টার সময়সীমা বেধে দেন।

জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে নেতাকর্মীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে যান। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন বিচারক মো. উজ্জল হোসেন। এ ঘটনার পর আদালত থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।

জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী বলেন, ওই বিচারক ফ্যাসিস্ট। তাই তাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে বিচারক মো. উজ্জল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে ছাত্রদল নেতাকর্মীদের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, আদালত থেকে বের হওয়ার পর বিক্ষোভ করে তারা। পরে পুলিশ আসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ, আদালতে ভাঙচুর

আপডেট সময় ০৮:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬