থানায় ঢুকে সিআইডি ইন্সপেক্টরের উপর কৃষকদল নেতার হামলা
- আপডেট সময় ০৬:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে থানায় ঢুকে সিআইডির এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) হামলার ঘটনায় দিনাজপুর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) রাতে মুজিবুরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে ঢুকে সিআইডির এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) কিল-ঘুষি ও থাপ্পড় মারেন দিনাজপুর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুজিবুর। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় মুজিবুরের সাথে থাকা তার দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ তাদেরকেও আটকে অভিযান শুরু করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ ইন্সপেক্টরের সাথে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ ইন্সপেক্টর থানায় মামলা করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়।






















