ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি, মেহেরপুরে যুবক আটক
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
মেহেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তিমূলক বক্তব্যসংবলিত ভিডিও প্রকাশের অভিযোগে সঞ্জয় কুমার দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন সঞ্জয় কুমার। ভিডিওটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে গালাগালিসহ হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
এরপর রাতেই সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমারকে আটক করে থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষায় বক্তব্য ও হুমকিসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে সঞ্জয় কুমারকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ট্যাগস :



















