ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

‘মাগুরা মার্কা’ নির্বাচন হলে ফলাফল মেনে নেব না: জামায়াত প্রার্থী দেলাওয়ার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

মাগুরা মার্কা নির্বাচন হলে ফলাফল মেনে নেব না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট-সমর্থিত মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা)।

তিনি বলেছেন, ‘আমরা নির্বাচনের মাঠে নেমেছি নির্বাচনে থাকার জন্য এবং বিজয় অর্জন করার জন্য। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা মাঠে আসিনি। আমরা ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করব।’

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, “আমরা নির্বাচনের মাঠে নেমেছি নির্বাচনে থাকার জন্য এবং বিজয় অর্জন করার জন্য। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা মাঠে আসিনি। আমরা ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করব। যদি মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করা হয়, অর্থাৎ দুই-তিন ঘণ্টার মধ্যে পুরো নির্বাচন শেষ করে ফেলা হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।”

তিনি বলেন, “আমরা শেরপুর ও বগুড়ার নির্বাচনেও একই ধরনের পরিস্থিতি দেখেছি, যেখানে দুই-তিন ঘণ্টার মধ্যে পুরো নির্বাচন দখলে নেওয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।”

দেলাওয়ার হোসেন বলেন, “জনগণ যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের ফলাফল মেনে নিতে হবে। কিন্তু নির্বাচন যদি বগুড়া, শেরপুর বা মাগুরার মতো হয়, তাহলে সেই ফলাফল কীভাবে মেনে নেব?”

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

‘মাগুরা মার্কা’ নির্বাচন হলে ফলাফল মেনে নেব না: জামায়াত প্রার্থী দেলাওয়ার

আপডেট সময় ১২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬