ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার এড়াতে ধানখেতে আত্মগোপন, তবুও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

পুলিশের নজর এড়াতে আশ্রয় নিয়েছিলেন ধানখেতে। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রেহাই পাননি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধানখেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি (ওসি) মোত্তালিব সরকার।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন মজনু সরকার। পরে গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ধানখেত থেকে তাকে আটক করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানখেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো বলেন, শুক্রবার দুপুরের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তবে কোন মামলায় মজনুকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

তথ্যসূত্র: আমার দেশ

নিউজটি শেয়ার করুন

গ্রেপ্তার এড়াতে ধানখেতে আত্মগোপন, তবুও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

আপডেট সময় ১১:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬