ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রামুতে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিতারপাড়ায় পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। ছাত্রলীগ নেতা ইমাদ সিকদারের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে তিতারপাড়া এলাকায় আকস্মিকভাবে মিছিলটি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই মিছিলটি এগিয়ে যায়।

এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান জানান, মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের রামুতে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৪:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬