ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবি ছাত্রদলের হল কমিটির নতুন সভাপতি ছাত্রলীগ কর্মী সালমান খান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. সালমান খান নয়নকে। তবে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও স্ক্রিনশট ঘিরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে মো. সালমান খান নয়নের নাম ঘোষণা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে নয়নকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশ নিতে দেখা যায়। এর মধ্যে সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে ছাত্রলীগের আয়োজিত একটি মিছিলের ছবিতেও তাঁকে দেখা গেছে।

এ ছাড়া জানা গেছে, নয়ন আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর অনুসারী ছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

পাবিপ্রবি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমনের একটি গ্রুপ থেকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটেও নয়নের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। ওই স্ক্রিনশটে নয়নকে লিখতে দেখা যায়, ‘সবাই গেটে আসি,ভাই আসতে বলেছেন।’ এসব ছবি ও স্ক্রিনশট তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এর আগেও আলোচনায় এসেছিলেন সালমান খান নয়ন। দৈনিক ইত্তাফাকে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৭ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হলে মাদক সেবনের অভিযোগে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। ওই ঘটনায় নয়নের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা আটক হলেও তিনি পালিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘আমাদের দলের প্রতি সে ডেডিকেটেড। ৫ আগস্টের পর থেকে আমাদের সঙ্গে তার চলাফেরা রয়েছে। দলের বিভিন্ন কার্যক্রমে এবং বিরোধীদের অপপ্রচার দমনে তার অবদান রয়েছে। ৫ আগস্টের আগেও আমাদের সঙ্গে তার সখ্য ও চলাফেরা ছিল।’

নয়নের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা রাজনৈতিক কৌশল ছিল কিনা জানতে চাইলে মুজাহিদ হোসেন বলেন, ‘এটাকে রাজনৈতিক কৌশল বলব না। তখন সে সরাসরি আমাদের দলে যুক্ত না হলেও আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ও পরিচয় ছিল।’

তিনি আরও বলেন, ‘তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড বা চলাফেরা সম্পর্কে আমরা এমন কোনো তথ্য পাইনি, যেখানে সে কারও ওপর অত্যাচার-নির্যাতন করেছে কিংবা খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত ছিল। ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের যেসব অপকর্মের কথা বলা হয়, সেগুলোর সঙ্গে তার সম্পৃক্ততার কোনো তথ্য বা আলামত আমাদের কাছে নেই।’

নয়নের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে মুজাহিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ আমাদের কাছে নেই। থাকলে অবশ্যই সে বিষয়ে সিদ্ধান্ত নিতাম। তবে মাদকের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি।’

এ বিষয়ে নয়নের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর কী ধরনের চাপ ছিল, তা সবারই জানা। তেমনই কিছু বাধ্যবাধকতা থেকে অনেক সাধারণ শিক্ষার্থীর মতো আমাকেও তখন বিভিন্ন ব্যানারে দেখা গেছে, যা কোনোভাবেই আমার আদর্শিক অবস্থান ছিল না। তবে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হওয়ার পরপরই আমি সেই বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসি। আমার বিরুদ্ধে কখনো কোনো শিক্ষার্থীকে হয়রানি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই। ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে আমি নিজের আদর্শিক জায়গা থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। অতীতের বাধ্যবাধকতার ছবি দিয়ে বর্তমানের আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাবিপ্রবি ছাত্রদলের হল কমিটির নতুন সভাপতি ছাত্রলীগ কর্মী সালমান খান

আপডেট সময় ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬