ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ কেন্দ্রের ফল আটকে রাখা হয়েছে: নাসিরউদ্দিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৫১ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি। রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অভিযোগ করেন।

তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বলেন, এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তার লোকজন।

শাহীন আহমেদ খান বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে আমরা ফলের কাগজও হাতে পেয়েছি। এখন এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না। জিম্মি করে রেখেছে। আর পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে। কিন্তু এর ফল প্রকাশ করতে বাধা দিচ্ছে বিএনপির লোকজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩৫ কেন্দ্রের ফল আটকে রাখা হয়েছে: নাসিরউদ্দিন

আপডেট সময় ০১:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬