ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কমিটিকে আদু ভাই ও বিবাহিতদের কমিটি অ্যাখ্যা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

পাবনা জেলা ছাত্রদলের ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিটির ২য় যুগ্ম-আহ্বায়ক মীর সানজীদ প্রান্ত। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদল আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটির অনুমোদন দেওয়ার পরপরই তিনি এই সিদ্ধান্ত জানান।

মীর সানজীদ প্রান্ত নতুন এই কমিটিকে ‘আদু ভাই ও বিবাহিতদের কমিটি’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম”। বিষয়টি তিনি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন।

সানজীদ প্রান্ত এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের জেলা কমিটিতে তিনি সভাপতি বা আহ্বায়কের পদ প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। যোগ্যদের মূল্যায়ন না করে অছাত্র ও বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন কমিটিকে আদু ভাই ও বিবাহিতদের কমিটি অ্যাখ্যা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

আপডেট সময় ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬