ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে ওই দম্পতি অটোরিকশাযোগে বরুড়া থেকে চান্দিনার মাইজখার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটে রওনা হন। রাত আনুমানিক ১টার দিকে মাদারপুর গ্রামের কামারখোলা-এওয়াজবন্দ সড়কের নির্জন স্থানে পৌঁছালে একদল বখাটে তাদের পথরোধ করে। বখাটেরা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন।

ভোররাতে অভিযুক্তরা ভুক্তভোগী গৃহবধূকে মুক্তি দেয়ার বিনিময়ে তার স্বামীর কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী তার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। অভিযোগ পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান তারেক, মো. আশিক, আরিফ ও ইসমাইল। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত চারজনকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চান্দিনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬