ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন শ্রমিকদল নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন তারাব পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক। ১০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে রুবেল (২৬) নামে এক ট্রাকচালককে পিটিয়েছেন তিনি।

সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামের একটি কোম্পানির ট্রাকচালক হিসেবে কাজ করেন। সোমবার রাতে রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যান। এ সময় তারাব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক রুবেলের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দেবেন না বলে হুমকি দেন। এ সময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক ও তার লোকজন রুবেলকে পিটিয়ে গুরুতর আহত করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন শ্রমিকদল নেতা

আপডেট সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬