ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (১৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আইভীর জামিনে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন।
তবে পরে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়।
এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আপডেট সময় ০৯:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬