ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক না হলেও এবার কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার (১৮ মে) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, ‘এবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছে, যা মাঠপর্যায়ের নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা দেশে একটি ভালো এবং আদর্শ নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। আমাদের লক্ষ্য কেবল একটি নির্বাচন সম্পন্ন করা নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়, সেই ভিত্তি তৈরি করা।’

বিগত সময়ের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গ টেনে সিইসি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হওয়ায় অনেক সময় একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও মারাত্মক সংঘাত দেখা দেয়।

তিনি আরও স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ লক্ষ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশব্যাপী ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি

আপডেট সময় ০৬:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬