পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা গ্রেপ্তার
- আপডেট সময় ০১:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়।
গ্রেপ্তার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



















