ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় বস্তিবাসীর হামলা থেকে প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছেন তারা।
বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় পুলিশের ওপর হামলা চালায় অবৈধ বস্তিবাসীরা।
জানা গেছে, বুধবার দুপুরে মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকার অবৈধ বস্তি উচ্ছেদে যায় পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় হামলা চালায় স্থানীয় বস্তিবাসী।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো নোটিশ ছাড়াই তাদের ঘর ভাঙা শুরু করেছে প্রশাসন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, অভিযানের একপর্যায়ে বস্তিবাসীরা ক্ষুব্ধ হয়ে একযোগে পুলিশের ওপর হামলা চালায়। এসময় প্রাণে বাঁচতে দৌড়াতে থাকেন অভিযানে আসা পুলিশ সদস্যরা। তাদের পেছনে ধাওয়া করে ছুটতে দেখা যায় বস্তিবাসীকে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিরপুরে গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

আপডেট সময় ০৪:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬