ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে বহিষ্কারের দাবি কৃষকদল নেতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও সরকারি ঘরসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযুক্ত সেই বিএনপি নেতা সোহেল রানার বহিষ্কার দাবি করছেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির। এসময় ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সোমবার (৮ জুন) বিকেলে বিএনপির (একাংশের) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ ও কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হুমায়ন কবির বলেন, দলের পদে থাকা একজন নেতার এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই দ্রুত তাকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। কিন্তু এ বিষয়ে উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ের নেতাদের কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক। তিনি অতিসত্বর সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি সোহেল রানাকে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে থানায় সোপর্দ করে ভুক্তভোগীরা।

এদিকে এ ঘটনার প্রায় তিন দিন পার হয়ে গেলেও ইউনিয়ন কিংবা উপজেলা বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি। এ ঘটনায় শনিবার রাতে থানায় প্রতারণা মামলা রুজু হয়। তবে সোহেল রানা পলাতক রয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক বলেন, অভিযুক্ত নেতা সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউনিয়ন বিএনপিকে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাকে বহিষ্কারের দাবি কৃষকদল নেতার

আপডেট সময় ০৯:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬