ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবির শ্রদ্ধাঞ্জলি

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মরহুমা Khurshid Jahan Haque এমপি’র ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (১৪ জুন) সকালে দিনাজপুর শেখ ফরিদ কবরস্থানে মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তাঁর পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ ও তাঁর পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০২ সালের ১৬ এপ্রিল খুরশীদ জাহান হক হাবিপ্রবির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে তাঁর অবদান স্মরণে ক্যাম্পাসে “খুরশীদ জাহান হক হল” প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০৬ সালের ১৪ জুন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবির শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬