ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৭:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৩৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ অংশ আনুষ্ঠানিকভাবে পাঠ করে শোনানো হবে। তিনি বলেন, বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে শুধু নথি প্রকাশেই সীমাবদ্ধ থাকবেন না, বরং এ নিয়ে সংবাদ সম্মেলনও করতে পারেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, তিনি সংবাদমাধ্যমের সামনে স্মারকটির প্রতিটি অংশ বিস্তারিতভাবে তুলে ধরতে চান, যাতে এর বিষয়বস্তু নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি না থাকে। তার মতে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং জনগণের সামনে এর সঠিক তথ্য পৌঁছে দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, উপযুক্ত সময়ে আনুষ্ঠানিক পরিবেশে নথিটি প্রকাশ করা হবে এবং গণমাধ্যমকে এর বিস্তারিত জানানো হবে।
সূত্র: আল জাজিরা, সিএনএন

























