ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসামি গ্রেফতার অভিযানে গিয়ে দুই দফায় মারধরের শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে যান। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়।

এসময় ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিল। তারা সাদা পোশাকে ছিল। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য

আপডেট সময় ১২:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬