গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত
- আপডেট সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৪৯ বার পড়া হয়েছে
গাইবান্ধায় যুবদল নেতাকর্মীদের হামলায় এক শিবির নেতা নিহতের ঘটনা ঘটৈছে। রবিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে শাগহাটা থানার বোনারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিবির কর্মীর নাম সাইফুল্লাহ। তিনি ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়নের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শাগহাটা উপজেলা চত্ত্বরে স্থানীয় কচুয়া প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই হাবিবুল্লাহ তারেক ও কয়েকজন সহকর্মী চা খাচ্ছিলেন। এসময় সেখানে উপজেলা যুবদলের মুকুল, আশরাফ, পলাশ এসে স্কুল কমিটির সভাপতির পদ নেয়ার জন্য হাবিবুল্লাহকে চাপ দেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে হাবিবুল্লাহকে হুমকি দেন তারা। এসময় হাবিবুল্লাহ শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ ও তার ভাতিজাদের সাহায্যের জন্য ডাকেন।
পরবর্তীতে তারা সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তীতে সমঝোতার মাধ্যমে সবাই সেখান থেকে চলে যান বলেন জানান হাবিবুল্লাহ তারেকের ভাতিজা। তিনি জানান, পরবর্তীতে তারা ফেরার পথে চারমাথা এলাকায় নাস্তা করার জন্য দাড়ায়। এসময় তাদের উপর অস্ত্রসহ অতর্কিত হামলা চালান যুবদলের মুকুল, পলাশ ও আশরাফসহ আর সহযোগীরা। এসময় পলাশ চাকু দিয়ে শিবিরকর্মী সালাউদ্দিন ও সাইফুল্লাহকে আঘাত করে।
্এতে অতিরিক্ত রক্তক্ষরণে সাইফুল্লাহ নিহত হন এবং সালাউদ্দিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।



















