ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বালু ব্যবসায়ীর কানে কামড় দিলেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে একজন বিএনপি নেতা কানে কামড় দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে।

ওই বিএনপি নেতার নাম মহিউদ্দিন চিশতিয়া। তিনি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

আহত সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে তিনি সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। সোমবার বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফিরছিলেন। পথে চারজন মোটরসাইকেলে করে এসে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যান। সেখানে দীর্ঘ এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন লোক কিল-ঘুসি ও চড়থাপ্পড় মারতে থাকেন।

একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসানো হলো বলেই কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে তারা দ্রুততম সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন জানান, একটি স্যারের প্রোগ্রাম রয়েছে। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বালু ব্যবসায়ীর কানে কামড় দিলেন বিএনপি নেতা

আপডেট সময় ১২:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬