ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল: রাবি শিবির সেক্রেটারি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেছেন, সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিএনপি জাতির সঙ্গে বেইমানি করেছে। এই বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল। জনগণের রায়কে তারা মেনে নেয়নি।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাবি শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

সমাবেশে হাফেজ মেহেদী হাসান বলেন, ‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু সরকার গঠনের পর বিএনপি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জনগণের রায়কে সম্মান না জানিয়ে তারা জাতির সঙ্গে বেইমানি করেছে। এই বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল।’

তিনি আরও বলেন, ‘আপনারা ৪৯ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করেছেন। অথচ ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করেছেন।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনগণের গণরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজন হলে আমরা আবারও শহীদ হতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করেছিল। তখন আপনাদের মন্ত্রীরা বলেছিলেন, বাংলাদেশে শুধুমাত্র শিশু ও পাগলেরাই নিরপেক্ষ থাকে। কিন্তু জনগণের আন্দোলনের মুখে মাত্র ১২ দিনের মধ্যে আপনাদের পদত্যাগ করতে হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি, তারা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করছে। আবার আমাদের দাবিই পরে মেনে নিয়ে সেই ব্যবস্থাও নিজেরাই বাতিল করেছে। তাই আমরা বলতে পারি, বিএনপি জাতির সঙ্গে মুনাফেকি ও বেইমানি করেছে।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারীসহ সংগঠনটির নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল: রাবি শিবির সেক্রেটারি

আপডেট সময় ০৪:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬