ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হল প্রভোস্ট কক্ষে শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে এজিএস ইব্রাহীম খলিলের সিট বাতিলের ঘটনায় তদন্ত বৈঠক চলছিল। ওই বৈঠকের সময় প্রভোস্ট রুমে হল সংসদের নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট কক্ষে এজিএস ইব্রাহীম খলিলের সিট সাময়িক বাতিলের ঘটনায় তদন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইব্রাহীম খলিল ও তার রুমমেটদের ডাকা হয়েছিল।

এ সময় হল সংসদের সদস্যদের সঙ্গে প্রভোস্টের বৈঠক চলাকালে ছাত্রদলের একদল নেতাকর্মী সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, হামলায় শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্যসচিব জুনায়েদ আবরার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নরুল আমিন নুরসহ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

ঘটনার পর হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তার উপস্থিতিতেই হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টায় মধুর ক্যান্টিন কর্মসূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ দ্য ঢাকা ডায়েরিকে বলেন, আমাদের নেতাকর্মীরা প্রভোস্ট কক্ষে বৈঠক করছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে হামলা ও মারধর করেন। এর প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে হল প্রশাসন ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করে এবং তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, গত ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে দুই তরুণ সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। ভিডিওটি প্রকাশ করা হবে জানানো হলে তারা ক্ষমা প্রার্থনা করেন বলেও সেখানে উল্লেখ করা হয়।

এজিএস ইব্রাহীম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, গত ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে তার দুই অতিথিকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

হল প্রভোস্ট কক্ষে শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা

আপডেট সময় ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬