ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের মান দেখতে গিয়ে মুখে দেওয়া চামচ না ধুয়েই পাতিলে রাখলেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা হাসপাতালের রোগীদের খাবারের মান টেস্ট করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মজিবুর রহমান টোটন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে মুখে খাবার দিয়ে আবার চামচ পাতিলে রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পটুয়াখালী জেলা হাসপাতালে রোগীদের জন্য রান্না করা খাবার টেস্ট করে দেখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মজিবুর রহমান টোটন। এসময় তিনি যেই চামচ দিয়ে খাবার টেস্ট করছেন ‍সেই চামচ আবার বাটিতে রেখে দেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা।

ঘটনার সমালোচনা করে সাংবাদিক আকবর হোসাইন লিখেছেন, “দেখুন অবস্থা। পাতিল থেকে চামচ নিয়ে খাবার টেস্ট সেই চামচ আবার পাতিলেই রাখলেন। এই খাবার রোগীরা খাবেন! পটুয়াখালী জেলা বিএনপির সেক্রেটারি হাসপাতালে গেছেন খাবারের মান দেখতে। এটা কি ওনার কাজ? ওনাকে এই দায়িত্ব কে দিয়েছে? সিভিল সার্জন কোথায়? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কোথায়।”

মেহেদী হাসান লিমন নামের আরেকজন লিখেছেন, “মন্তব্য না করে কীভাবে পারি! হাসপাতালের মত স্পর্শকাতর প্লেস! কার দায়িত্ব খাবারের মান টেস্ট করার সে বিষয়ে ও মন্তব্য না করি! আবার টেস্ট করার সময় ফোনে ব্যস্ত থেকে নাকের কাছে নিয়ে টেস্ট করল হ্যাঁ ঠিক আছে! সে বিষয়ও না হয় এড়িয়ে গেলাম! যে চামচ টি ব্যবহার করলো সেটা আবার ডিরেক্ট তরকারির মধ্যেই রাখা উচিৎ? তথাকথিত দলকানা মেধাবীদের চোখে এগুলো কিছুই না।”

সেলিনা পারভীন নামের একজন লিখেছেন, “চামচ মুখে দিয়ে সেটা আবার এতগুলো তরকারির মধ্যে রাখলো। পুরো তরকারি এটো হয়ে গেলো ”

ওমর ফারুক নামের একজন লিখেছেন, “খাবারের মান যাচাই করলে, না খাবারটা নষ্ট করলে!”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খাবারের মান দেখতে গিয়ে মুখে দেওয়া চামচ না ধুয়েই পাতিলে রাখলেন বিএনপি নেতা

আপডেট সময় ০৭:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬