প্রোটোকল ভেঙে জনতার সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার সময় পথিমধ্যে তিনি নেতা-কর্মীদের টানে নিজেই প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে মিশে যান জনগণের সঙ্গে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বন্দর জেটিতে প্রবেশ করেন তিনি। প্রায় ৫০ মিনিট বন্দর জেটি অবস্থান করেন। এরপর সোয়া ৪টার পর তিনি জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে তিনি মোংলা বন্দর ত্যাগ করেন।
এর আগে সকালে মোংলা বন্দরের হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যান খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে। নলিয়ান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে আসেন মোংলার দিগরাজ নৌ ঘাঁটিতে।
নৌঘাঁটিে এসে তিনি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন। পরে দুপুরে মধ্যাহ্ন বিরতি করেন নৌঘাঁটিতেই। সেখান থেকে বের হয়েই মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে মোংলা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসক।



















