ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুবদলের নতুন কমিটিতে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে পাল্টা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি— এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একই সময়ে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে অপর একটি পক্ষ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলার নতুন বাজারের মামুন মার্কেট এলাকা থেকে ঝাড়ু মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে মামুন মার্কেটের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু। বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, বিগত সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন— এমন ব্যক্তিদেরও নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা আওয়ামী লীগ নেতার বাসার কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় পার্টির নেতাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন, তাদের দিয়ে গঠিত কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন না।

তারা নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান।

এর আগে দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর এর পক্ষে অবস্থান নিয়ে উপজেলার পাগলা চত্বরে আনন্দ মিছিল করেন যুবদলের অপর একটি অংশের নেতাকর্মীরা। তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নতুন কমিটি নিয়ে একদিকে পদবঞ্চিতদের ক্ষোভ ও প্রতিবাদ, অন্যদিকে সমর্থকদের আনন্দ মিছিল— এতে দুমকি উপজেলা যুবদলের অভ্যন্তরে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে যুবদলের নতুন কমিটিতে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

আপডেট সময় ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬