আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া গ্যাং
- আপডেট সময় ০৪:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া গ্যাং’। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হওয়া হামলার তিনি নিন্দা জানান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আসলে কী বস্তু এবং তারা কারা, সেটি তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই বারবার প্রকাশ পাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যে দলটির ন্যূনতম বোধ নেই এবং যাদের কর্মকাণ্ডে জনস্বার্থের লেশমাত্র নেই, তাদের এদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না, প্রশ্ন রাখেন।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন। জুলাই অভ্যুত্থান চলাকালীন বাঁধনের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি একে তার এক ধরনের অর্জন ও সম্মান হিসেবে অভিহিত করেন।
জাহেদ উর রহমান আরও নিশ্চিত করেন, এই মাফিয়া চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে, সরকার কোনোভাবেই বিষয়টিকে ছেড়ে দেবে না।
ভবিষ্যৎ হামলার হুমকিকে তোয়াক্কা না করে তিনি বলেন, শেখ হাসিনার মতো শাসককে যেখানে এদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, সেখানে তার অনুসারী মাস্তানদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি দৃঢ়তার সাথে জানান, মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ এবং সরকার এই অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।



















