ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন নেতৃত্বে রাকিব-নাইমুর

যবিপ্রবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৪:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের (MVSA) ২০২৬–২০২৭ মেয়াদের ১৯৭ সদস্যবিশিষ্ট তৃতীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাঈমুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত পরামর্শ সভা শেষে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (BVA) আহ্বায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদার।

কমিটিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী মো. মেহেদী হাসান কোষাধ্যক্ষ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজ ইমতিয়াজ পৃথিল দপ্তর সম্পাদক এবং গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ জোবায়ের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিতে ২০ জন সহসভাপতি, ৩২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সহকারী সম্পাদক, বিষয়ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী সদস্য রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিনিধিত্বের দিক থেকে সবচেয়ে বেশি সদস্য রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়টি থেকে ৫৪ জন সদস্য কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২৪ জন এবং গণ বিশ্ববিদ্যালয় থেকে ২১ জন সদস্য রয়েছেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত MVSA একটি পেশাগত ও কারিগরি সংগঠন। শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতা উন্নয়ন, প্রাণিস্বাস্থ্যসেবা, বায়োসিকিউরিটি এবং জুনোটিক রোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

নতুন কমিটির মেয়াদে জুনোটিক রোগের নজরদারি, বায়োসিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ, ক্লিনিক্যাল দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন ও প্রাণিস্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দেওয়া হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন নেতৃত্বে রাকিব-নাইমুর

আপডেট সময় ০৪:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬