ভাঙ্গায় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা লিমন মুন্সীসহ স্থানীয় যুবলীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
ভাঙ্গা বাজার এলাকার খন্দকার টাওয়ারে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শহিদুল হক মিরু মুন্সী, বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট ও চৌধুরী ওয়াহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্সী এবং যুবদল নেতা মেহেদী পারভেজ চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস :




















