ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাবি ছাত্রদলের বর্তমান পরিস্থিতি আমার মূল্যবোধের সঙ্গে যায় না’, নেত্রীর পদত্যাগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ছিয়া।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগের কারণ হিসেবে সুমাইয়া উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তাঁর রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাঁকে গভীরভাবে ভাবিয়েছে বলেও জানান তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া পোস্টে সুমাইয়া বলেন, একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে তিনি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, তাঁর পদত্যাগকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে দেখার সুযোগ নেই। তিনি শুধু সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, আদর্শ থেকে নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি তাঁর বিশ্বাস ও ভালোবাসা অটুট থাকবে বলে জানান।

সুমাইয়া বলেন, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তাঁর সাময়িক বিরতি। সংগঠনটি ভবিষ্যতে শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মনে হলে সময় ও পরিস্থিতি বিবেচনায় পুনরায় সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানান তিনি।

নিজের সিদ্ধান্তকে সম্পূর্ণ স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত কোনো বিরোধ, পদ-পদবি কিংবা সুযোগের প্রত্যাশা থেকে তিনি পদত্যাগ করছেন না।

এ বিষয়ে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সুমাইয়া ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘জাবি ছাত্রদলের বর্তমান পরিস্থিতি আমার মূল্যবোধের সঙ্গে যায় না’, নেত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৩:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬