ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতায় এসেই প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সম্পাদক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় যুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। রাজনীতিতে সক্রিয় একজন নেতার হঠাৎ সাংবাদিকতায় আসা এবং রাতারাতি প্রেসক্লাবের শীর্ষ পদে বসা নিয়ে জেলার সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের এক সভা শেষে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি খাদেমুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে আতিকুর রহমান সাজু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আতিকুর রহমান সাজু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির পৌর শাখার সদস্যসচিব ও আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। চলতি বছরের মে মাসে অনলাইন নিউজ পোর্টাল ‘সিএনএ টোয়েন্টিফোর নিউজ’ এর মাধ্যমে তিনি প্রথম সাংবাদিকতায় নাম লেখান।

একজন সক্রিয় রাজনৈতিক নেতা কীভাবে প্রেসক্লাবের সভাপতি হতে পারেন, এমন প্রশ্নে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি দেওয়ানগঞ্জের বেশিরভাগ সাংবাদিক। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটিতে থাকা একজন জাগো নিউজকে বলেন, ‘মূলত উপজেলার বিভক্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং ভুয়া সাংবাদিক বা কার্ডধারী চাঁদাবাজদের দৌরাত্ম্য রুখতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।’

এই কমিটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই উল্লেখ করে ওই সদস্য আরও বলেন, উদ্দেশ্য সফল হলেই আতিকুর রহমান সাজু পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে নতুন সভাপতি আতিকুর রহমান সাজুর প্রতিক্রিয়া জানতে ফোনে যোগাযোগ করা হয়। প্রথমে অভিনন্দনের জবাবে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন। তবে সাংবাদিকতায় তার যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই ব্যস্ততার অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্য একজন সাংবাদিক ফোন করলেও পরিচয় পাওয়ার পর তিনি একই আচরণ করেন।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন ,‘সাংবাদিকদের মূল কাজ সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু সেই ক্ষমতার অধিকারী নেতারাই যদি সাংবাদিকদের সংগঠন নিয়ন্ত্রণ করেন, তবে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যায়।’

এ বিষয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইউসূফ আলী বলেন, ‍‘এটি হওয়া উচিত না। এতে সাংবাদিকদের অধিকার রক্ষা করা কঠিন হয়ে যাবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতায় এসেই প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সম্পাদক

আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬