ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ট্রফির ঝুলিতে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার

স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৯:৪৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, যাঁকে সর্বকালের অন্যতম সেরা এবং সর্বাধিক ট্রফিজয়ী ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়, তিনি ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। স্পেনের রাজা-রানির পাশাপাশি রাজকুমারী লিওনর ও ইনফান্তা সোফিয়ার উপস্থিতিতে দেশটির ওভিয়েদো শহরের কাম্পোআমর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

ক্যারিয়ারে অনন্য অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কার জিতেছেন।

এই পুরস্কারের ব্যাপারে লিওনেল মেসি বলেন, “এই পুরস্কারটি নিয়ে আমার বাবা ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। আমরা জানতাম, আমার ম্যাচের সূচির কারণে এখানে আসাটা কঠিন হবে। কিন্তু বাবা সত্যিই জোর দিয়েছিলেন, যেন আমরা এখানে আসি, আমি এখানে এসে কয়েকটা দিন কাটাই এবং পুরস্কারটি গ্রহণ করি।

এই পুরস্কার আমার কাছে মাঠে পারফরম্যান্স কিংবা পুরো ক্যারিয়ারে আমার অর্জনের চেয়েও অনেক বেশি কিছু। সত্যি বলতে, এই স্বীকৃতি পেয়ে বাবা খুব খুশি হয়েছিলেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখন এই আনন্দ উপভোগ করছেন।”

স্পেনভিত্তিক ফাউন্ডেশনটি প্রতি বছর খেলাধুলায় অসাধারণ অবদান রাখা ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেনের রাজা ও রানি। ওভিয়েদোর তেত্রো কাম্পামোয়র থিয়েটারে প্রতিবছর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। পুরস্কারের সঙ্গে রয়েছে জোয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, একটি সনদ, একটি প্রতীকী পদক এবং ৫০ হাজার ইউরো। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী, বর্তমানে প্রিন্সেস অব আস্তুরিয়াস লিওনর এই পুরস্কার প্রদান করেন। মোট আটটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মেসির ট্রফির ঝুলিতে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার

আপডেট সময় ০৯:৪৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬